নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চাঁদাবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। হত্যাকাণ্ড, গুম ও ধর্ষণ রোধেও যুবসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। নারায়ণগঞ্জে যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি বুলবুল হত্যার বিচারও দাবি করেন তিনি।

কনভেনশনে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটিও ঘোষণা করা হয়। মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।

সর্বশেষ নিউজ