জ্বালানি তেলের দাম বাড়তেই নিত্যপণ্যের বাজারে চাপ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সবজি, মাছ, ডিম, দুধ, আটা-ময়দা ও ফলের দাম বেড়েছে।

২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং পটল ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।

বিক্রেতারা বলছেন, জ্বালানির দাম বাড়ার পর ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে। এর প্রভাবে মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।
প্যাকেটজাত আটা ও ময়দার দাম কেজিতে ১০ টাকা বেড়ে যথাক্রমে ৭০ ও ৮০ টাকা হয়েছে। পাস্তুরিত দুধ, ফল ও কিছু ডিমের দামও বেড়েছে। তবে গরু ও খাসির মাংস এবং চালের দামে বড় পরিবর্তন দেখা যায়নি।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে অস্বাভাবিক দাম বাড়ানো ঠেকাতে বাজার তদারকি আরও জোরদার করা হবে।

সর্বশেষ নিউজ