পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে দেশজুড়ে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহেই এ ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২৬ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, পুলিশ সদরদপ্তরে ইউনিটটির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি থাকবেন। প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করা হবে। মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়েও এ ইউনিটের শাখা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, থানা ও জেলা পর্যায়ে আধুনিক সাইবার নিরাপত্তা সরঞ্জাম রাখা হবে। বড় ধরনের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা থাকবে সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে।

জটিল সাইবার অপরাধ কেন্দ্রীয়ভাবে বিশ্লেষণ করা হবে। আর যেসব ঘটনা থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে তদন্ত ও বিশ্লেষণ সম্ভব, সেগুলো স্থানীয় পর্যায়েই নিষ্পত্তির চেষ্টা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার ও স্ক্যামভিত্তিক অপরাধ বিশ্বজুড়ে বাড়ছে। এ কারণে সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নতুন ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ