রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, ক্ষুব্ধ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

২৬ সেপ্টেম্বর (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, মধ্যরাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে কেন্দ্রটি গুঁড়িয়ে সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ এভাবে নষ্ট করা গ্রহণযোগ্য নয়।

সরকার একদিকে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

সর্বশেষ নিউজ