হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে, আশা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আশা করছে, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে পৌঁছাবে।

২৫ সেপ্টেম্বর (শুক্রবার) নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে দক্ষিণ এশিয়া নিয়ে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার বা দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আছে। দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা করছে ওয়াশিংটন।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নেও যুক্তরাষ্ট্র সরাসরি কোনো অবস্থান নেয়নি। মার্কিন কর্মকর্তার ভাষ্য, এ সিদ্ধান্ত বাংলাদেশের সরকারকেই নিতে হবে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় এবং দেশটিকে আরও শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ করতে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে রয়েছে।

বাংলাদেশের যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটন বাংলাদেশকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করতে চায় না।

সর্বশেষ নিউজ