অপরাধ দমনে পুলিশের তিন ধাপের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নতুন ধরনের অপরাধ মোকাবিলায় তিন ধাপের পরিকল্পনা তৈরি করেছে পুলিশের উচ্চপর্যায়ের একটি কমিটি। এতে সহিংস অপরাধ, কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধচক্র, মাদক ও সাইবার জালিয়াতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত অপরাধের তথ্য বিশ্লেষণ করে এ পরিকল্পনা করা হয়েছে।

প্রথম ধাপে এক বছরের মধ্যে গোয়েন্দা তথ্যভিত্তিক টহল, বডি ক্যামেরা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি, অনলাইন নজরদারি এবং সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদারের প্রস্তাব রয়েছে।

দ্বিতীয় ধাপে এক থেকে দুই বছরের মধ্যে সাইবার অপরাধ ইউনিট, মাদক প্রতিরোধ সেল, উন্নত ৯৯৯ সেবা এবং অজ্ঞাত মরদেহের স্বয়ংক্রিয় তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ধাপে দুই থেকে পাঁচ বছরের মধ্যে অপরাধপ্রবণ এলাকায় এআইভিত্তিক সিসিটিভি নজরদারি এবং তদন্ত কার্যক্রম ডিজিটাল করার প্রস্তাব দেওয়া হয়েছে। থানার অপারেশন ও তদন্ত শাখা আলাদা করার সুপারিশও রয়েছে।

সর্বশেষ নিউজ