সালমানের সঙ্গেই যদি এমন হয়, ছোট ব্যবসায়ীদের কী অবস্থা: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক তাসনিম জারা। তিনি প্রশ্ন তুলেছেন, সালমানের মতো প্রভাবশালী ব্যক্তির সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ দোকানদার ও ছোট ব্যবসায়ীদের অবস্থা কী হতে পারে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, সালমান মুক্তাদিরের বড় পরিসরে কথা বলার সুযোগ ও প্রভাবশালী প্ল্যাটফর্ম রয়েছে। তারপরও তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে। তার মতে, এমন ঘটনা ঘটানো মানে হামলাকারীরা নিজেদের দায়মুক্ত মনে করছে।

এর আগে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরে লাইভ ভিডিওতে ক্ষয়ক্ষতির চিত্র দেখান সালমান।

সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় বিএনপির কিছু লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

সর্বশেষ নিউজ