নতুন করে আলোচনায় সালমান মুক্তাদিরের ৫ আগস্টের পোস্ট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

২০২৪ সালের ৫ আগস্ট তরুণ প্রজন্মকে নিয়ে সালমান মুক্তাদিরের দেওয়া একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পোস্টে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রশংসা করেছিলেন তিনি।

ইংরেজিতে লেখা ওই পোস্টে সালমান বলেন, জেন-জির তরুণেরা দেশকে একজন অমানবিক স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছে। তাঁর ভাষায়, বিশ্বের অন্য দেশগুলো যা করতে পারেনি, এই প্রজন্ম তা করে দেখিয়েছে। সে জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করা তরুণদের জন্য আল্লাহর রহমত ও আশীর্বাদ কামনা করে সালমান লেখেন, জেন-জির সবাই তাঁদের কাছে নায়ক।

সম্প্রতি সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘিরে আলোচনা চলার মধ্যে পুরোনো পোস্টটির স্ক্রিনশট আবার সামনে এসেছে। স্ক্রিনশটে পোস্টের তারিখ দেখা যায় ৫ আগস্ট ২০২৪।

সর্বশেষ নিউজ