সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ল্যান্ডলর্ড বিরোধের জেরে ঘটনা, জানাল পুলিশ ও রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জানিয়েছেন, ঘটনার প্রকৃত সত্য না জেনে এককভাবে কাউকে দায়ী করা ঠিক হয়নি। তদন্ত শেষে দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং সালমান ন্যায়বিচার পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
২৭ সেপ্টেম্বর (রবিবার) এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন জানান, ল্যান্ডলর্ড ও জমি সংক্রান্ত বিরোধের জেরে অনাকাঙ্ক্ষিতভাবে এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছিল, পুলিশ তদন্তে তার কোনো সত্যতা পায়নি।
তিনি আরও উল্লেখ করেন, নিউগিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী লীগ ঘনিষ্ঠ নাজিম উদ্দীনের সঙ্গে অন্য জমির মালিকদের সীমানা ও জায়গা দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সাবেক কিছু সরকারি কর্মকর্তার জমি দখলের চেষ্টা হিসেবে তিনটি গেট নির্মাণ করা হলে প্রতিপক্ষ লোক ভাড়া করে তা ভাঙতে যায়। সেই সময় নাজিম উদ্দীনের সম্পত্তি মনে করে ভুলবশত সালমান মুক্তাদিরের নতুন নির্মিত স্টুডিওতে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, পুরো ঘটনা না জেনে মন্তব্যের কারণে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে, যা শিগগিরই সত্যতার মাধ্যমে সামনে আসবে।

সর্বশেষ নিউজ