দেশব্যাপী নৈরাজ্য রোধে ‘অপারেশন ক্লিনহার্ট’ জরুরি: আবদুল হামিদ সোহাগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতিশীঘ্র ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কঠোর ও সাহসী অভিযান শুরুর দাবি জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের পিআরডি প্রধান আবদুল হামিদ সোহাগ।
২৭ সেপ্টেম্বর (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মতামত তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য নিয়ন্ত্রণে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া র‍্যাব গঠন এবং ‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে র‍্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (SRB) গঠন করা হয়েছে।
বর্তমান তারেক রহমান সরকারের উদ্দেশে তিনি হুশিয়ারি দিয়ে লেখেন, অনতিবিলম্বে অপারেশন ক্লিনহার্টের আদলে কঠোর পদক্ষেপ না নিলে দেশকে ওয়ান-ইলেভেনের (১/১১) মতো আবারও কোনো জটিল রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পড়তে সময় লাগবে না।

সর্বশেষ নিউজ