আজহারী হুজুরের সেই আলোচিত বক্তব্যই সত্য হলো: দেশে নৈরাজ্য ও ক্ষমতা দখলের প্রতিযোগিতা নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারীর বহুল আলোচিত—”এক দল গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে” বক্তব্যটি বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কঠোর সত্য হিসেবে আবির্ভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) এক মতামতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈরাজ্য নিয়ে সাধারণ মানুষের চরম ক্ষোভ তুলে ধরা হয়।
প্রকাশিত ওই প্রতিক্রিয়ায় বলা হয়, সম্প্রতি বাড্ডা ও মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য রূপ। অতীতে মজলুম দাবি করা একটি পক্ষ ক্ষমতা ও প্রভাব পেতেই দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করে চরম জালিম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এমনকি অতীতে সরকারের সমালোচনা করায় গাজী সালাউদ্দিন তানভীরকে রিমান্ডের নামে নির্যাতন করে পঙ্গু করে দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়।
প্রতিক্রিয়াটিতে পবিত্র কুরআনের সুরা আল-আনআম ও সুরা আল-হাজ্জের আয়াত উদ্ধৃত করে বলা হয়, গণভোটের রায় ও জনগণের আকাক্সক্ষাকে পদদলিত করে যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে উঠেছে, তাদের পতন অনিবার্য। জালিমদের এই ক্ষমতার মোহ ও চরম বিশ্বাসঘাতকতার খেসারত খুব শীঘ্রই দিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ নিউজ