অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফর: প্রাথমিক প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
জাপান, তুরস্ক ও সৌদি আরব—এই তিন দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে ঘিরে প্রাথমিক কূটনৈতিক ও দাপ্তরিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এ সফরগুলো অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর করবেন তিনি, আর তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নেবেন তিনি।
২৭ সেপ্টেম্বর (রবিবার) কূটনৈতিক সূত্রগুলো জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে টোকিও সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সিরিজ সফর শুরু হওয়ার কথা রয়েছে। ৩ থেকে ৪ দিনের এই দ্বিপক্ষীয় সফরে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরে জাপানে ১ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর অগ্রগতির বিষয়গুলো প্রাধান্য পাবে।
পরবর্তীতে নভেম্বরের প্রথম সপ্তাহে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ তহবিল সংক্রান্ত বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। এরপরই নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফর করবেন তিনি। এতে ঐতিহ্যবাহী শ্রমবাজারের বাইরে মৎস্য, খাদ্য, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সৌদি বিনিয়োগ জোরদারের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ নিউজ