‘বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর পুলিশ এসেছে’: এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
রাজধানীর মিরপুরে ৫০ বছর ধরে পথশিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসা ‘রাড্ডা এমসিএইচ’ কার্যালয়ে হামলা, লুটপাট ও ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শনকালে হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলা সিনেমার মতো সব ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ এসেছে।
২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা ভবন ও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শনকালে সেখানে হামলাকারীদের টানানো ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড উপড়ে ফেলেন তারা।
ঘটনাস্থলে সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, গরিব বাচ্চাদের টিকা, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিও এবং রাড্ডা ক্লাবের হামলা ও দখলদারিত্বের ঘটনা টেনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মবতন্ত্রের কবর রচনা’ সম্পর্কিত বক্তব্যের কড়া সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, ঢাকা শহরে এক্সকেভেটর বা ট্রাক দিয়ে একটি বাড়ি ভাঙতে গেলেও অনুমতি লাগে। কিন্তু পুলিশের উপস্থিতিতেই এসব ভারী যন্ত্রপাতি দিয়ে চার তলা ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাঙচুর শুরুর পর পুলিশ হেঁটে চলে গেছে। পরবর্তীতে পরিস্থিতি শেষ হলে পুলিশি পাহারা বসানোকে পুরোনো বাংলা সিনেমার দৃশ্যের সাথে তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ নিউজ