বাংলামোটরে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
অনাহারী ও কর্মহীন রাজনৈতিক কর্মীদের চাঁদাবাজির পথ থেকে ফিরিয়ে আনতে এক অভিনব ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
২৮ সেপ্টেম্বর (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচির কথা জানান।
ফেসবুক পোস্টে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, ১৭ বছর ধরে অভুক্ত ও অনাহারী নেতাকর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আহ্বান জানান, সাধারণ মানুষের সামান্য ১ টাকার অনুদানও হয়তো একজন রাজনৈতিক কর্মী বা অনুসারীকে চাঁদাবাজির মতো অপকর্মের পথ থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে।
চাঁদাবাজির বিকল্প হিসেবে তিনি ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা দেন। তিনি জানান, আজ বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করা হবে। পোস্টের শেষে তিনি সাধারণ মানুষকে এই দানবাক্সে অর্থ সহায়তার আহ্বান জানিয়ে লেখেন, “দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।”

সর্বশেষ নিউজ