এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
বাংলাদেশ সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় ট্রেড-১ ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বা এসএমএসের সাহায্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
২৮ সেপ্টেম্বর (সোমবার) জানা যায়, এ পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ মাসের ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের উচ্চতা অন্তত ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৪৯ কেজি এবং বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি)।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট বা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি বাবদ মোট ৩০০ টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই, শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম ও বিনামূল্যে চিকিৎসাসহ অন্যান্য সামরিক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

সর্বশেষ নিউজ