মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির চিকিৎসা খাতের অন্যতম পথিকৃৎ তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন।
২৮ সেপ্টেম্বর (সোমবার) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। পরিবারের বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার প্রথম সারির নারী চিকিৎসকদের অন্যতম ড. সিতি হাসমাহ জনস্বাস্থ্য, সামাজিক সেবা এবং বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা ও মা-শিশু সুরক্ষায় অসামান্য অবদান রেখেছেন। ১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দেশটির দুই মেয়াদের ফার্স্ট লেডি হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ও জনকল্যাণমূলক কাজে সোচ্চার ছিলেন। তার প্রয়াণে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ নিউজ