প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের তথ্য যাচাই চলবে ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত ৮১৭ প্রার্থীর তথ্য ও ঠিকানা যাচাই-বাছাইয়ের কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২৮ সেপ্টেম্বর (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করেন, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনেকের ঠিকানা পরিবর্তন হওয়ায় এবং কারো কারো সঙ্গে যোগাযোগ করতে সমস্যা সৃষ্টি হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগপত্র প্রদানের পূর্বে এ যাচাই কার্যক্রম চালানো হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অনিশ্চয়তার খবরে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয় এবং তথ্য প্রাপ্তির ভিত্তিতে ধাপে ধাপে নিয়োগপত্র বিতরণ অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ