রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ বাদ যাবে না: মীর শাহে আলম

রংপুর প্রতিনিধি
spot_img
spot_img

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এমনকি রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ড পাবেন, কেউ বাদ যাবেন না।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আগামী চার বছরের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকটের মধ্যেও লংমার্চ আয়োজনের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান হলে বিএনপিও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করতে পারত।

সর্বশেষ নিউজ