প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, সফরের বিষয়ে আলোচনা ইতিবাচক রয়েছে এবং দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

দিনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। উপযুক্ত সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলে সফরটি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও ভালো এবং বৈঠকটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ নিউজ