মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, ৩ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদকারী দলের ওপর চড়াও হয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে বিক্ষুব্ধ হকাররা পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম সংঘর্ষের তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ নিউজ