ঢাকা মেট্রো-গ ১১-৮৯৯৭ নম্বরের গাড়িটি নিজেদের নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ। গাড়িটিতে দৈনিক জনকণ্ঠের নাম ও স্টিকার সাঁটানো থাকলেও পত্রিকাটির সঙ্গে এর কোনো বর্তমান সম্পর্ক বা অনুমোদন নেই।
৩০ সেপ্টেম্বর (বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনকণ্ঠ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।
কর্তৃপক্ষ জানায়, দৈনিক জনকণ্ঠের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা কর্মকর্তা বর্তমানে এই গাড়িটি ব্যবহার করছেন না। উক্ত গাড়ি ব্যবহার করে কেউ যদি নিজেদের দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা বা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়, তবে পরিচয় যাচাই না করে কোনো ধরনের লেনদেন বা প্রতিশ্রুতি না জড়াতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে জনকণ্ঠের প্রধান কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

