রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমির পোস্টে যা বললেন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

৩০ সেপ্টেম্বর (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মিরপুর ১৩ থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট পর্যন্ত উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ হয়। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এবং কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হয়েছেন। গণমাধ্যমকর্মীদেরও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করে সমন্বিতভাবে পদক্ষেপ নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অসাধু ও চাঁদাবাজ চক্র ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বাস্তবভিত্তিক ও মানবিক সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

সর্বশেষ নিউজ