কঠিন সময় ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা মানুষকে নিজের অজানা সক্ষমতা ও সঠিক পথ চিনতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট) ডা. মেখলা সরকার।
৩০ সেপ্টেম্বর (বুধবার) তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানসিক স্বাস্থ্য ও কঠিন পরিস্থিতি মোকাবিলা নিয়ে এই বার্তা দেন।
ডা. মেখলা সরকার বলেন, কঠিন সময়ে যে মানসিক পীড়নের মধ্যে দিয়ে মানুষ যায়, সেই কষ্টই একসময় তার সঠিক পথ নির্ধারণ করে দেয় এবং ভেতরের অজানা সক্ষমতাকে সামনে নিয়ে আসে। এই পরিস্থিতি কাকে পাশে রাখা প্রয়োজন আর কাকে নয়, কিংবা জীবনের কী করা উচিত আর কী নয়—তা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে যেসব প্রয়োজনীয় সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে মানুষ দ্বিধাগ্রস্ত ছিল, কঠিন পরিস্থিতির অভিজ্ঞতা অর্জনের পর সেসব সিদ্ধান্ত খুব সহজেই গ্রহণ করা সম্ভব হয়।

