শহীদ মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার ‘ঘটনাস্থলে পুলিশ ছিল না’ বলে প্রচারিত সংবাদটি অসত্য

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
২০২৪ সালের ১৮ জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর হত্যাকাণ্ড নিয়ে ছড়িয়ে পড়া একটি দাবি খণ্ডন করে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রাপ্ত তথ্যে জানা যায়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সম্প্রতি একটি ভিডিওতে দাবি করেন যে, মুগ্ধ নিহত হওয়ার সময় ঘটনাস্থলে পুলিশ বা কোনো সহিংস পরিস্থিতি ছিল না এবং জামায়াত-শিবিরবিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে স্নাইপার শটে হত্যা করা হয়েছে।
তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, বিভিন্ন কোণের ভিডিও বিশ্লেষণ, জিওলোকেশন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। দেখা যায়, বিকেল ৫টা ৫০ মিনিটে মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার ঠিক একই সময়ে মাত্র ১১০ থেকে ১১৫ মিটার দূর থেকে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী অ্যাসল্ট রাইফেল (টাইপ-৫৬) দিয়ে সরাসরি গুলি চালাচ্ছিল।
মুগ্ধর সাথে থাকা প্রত্যক্ষদর্শী বন্ধু নাইমুর রহমান আশিক ও জিসান ইসলাম সাকিব সাবেক শিক্ষামন্ত্রীর দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে জানান, নিজেদের চোখের সামনেই তারা পুলিশকে গুলি চালাতে দেখেছেন। এছাড়া আন্দোলনকে রাজনৈতিক ট্যাগিং মুক্ত রাখতে মুগ্ধর মতো অনেক সাধারণ শিক্ষার্থীই সে সময় ফেসবুকে অনূরূপ পোস্ট দিয়েছিলেন। ফলে অনুসন্ধানে স্পষ্ট হয় যে, তৎকালীন সরকারের পক্ষে প্রচারিত তথ্য দুটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

সর্বশেষ নিউজ