৪৯তম বিসিএস: মেধাক্রমে ১৪তম হয়েও গেজেটে বাদ ঢাবি শিক্ষার্থী নাজমুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
৪৯তম (বিশেষ) বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে প্রাণিবিদ্যা বিষয়ে মেধাক্রমে ১৪তম স্থান অর্জন করেও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হোসাইন প্রান্ত। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রাথমিক সুপারিশে নাম থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্থান পাননি তিনি।
১ অক্টোবর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ক্ষুব্ধ স্ট্যাটাসে বাদ পড়ার বিষয়ে নাজমুল লেখেন, “আমি কেন গেজেটেড হলাম না, সেই উত্তর আমার কাছে নেই। এটাও হতে পারে যে ২০১৮ সালের কোটা সংস্কার এবং ২০২৪-এর জুলাই আন্দোলন করার গিফট পেয়েছি।”
উল্লেখ্য, ৪৯তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফলাফলে পিএসসি ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করলেও পরবর্তীতে প্রকাশিত চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়। ফলে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ৫৭ জন পরীক্ষার্থী শেষ মুহূর্তে চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন।

সর্বশেষ নিউজ