বিশ্ববাজারে টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ শিল্পমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
বিশ্ববাজারে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় ও দৈনিক যুগান্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কোনো পণ্য প্রতিযোগিতামূলক না হতে পারলে অন্য মানসম্মত পণ্য বাজার দখল করে নেবে। উৎপাদনশীলতা বৃদ্ধি কেবল কোনো নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বিষয় নয়, এটি একটি সংস্কৃতি। প্রযুক্তির ব্যবহারে কম সময় ও জনবল প্রয়োগ করে অধিক আউটপুট নিশ্চিত করতে হবে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলোর বিষয়ে তিনি উল্লেখ করেন, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে একই ধরনের প্রকল্পের পুনরাবৃত্তি (ওভারল্যাপ) হচ্ছে কি না তা কঠোরভাবে যাচাই ও সমন্বয় করা প্রয়োজন। সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে কাজের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ নিউজ