আনসারের তিনটি পৃথক আইন একীভূত করে একটি সমন্বিত আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সুসংগঠিত, গতিশীল ও সুশৃঙ্খল আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি পৃথক আইনকে একীভূত করে একটি একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি অডিটোরিয়ামে ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’, ‘প্রান্তিক শক্তি’ ও ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাহিনীটি ১৯৯৫ সালের আনসার বাহিনী আইন, ২০২৩ সালের আনসার ব্যাটালিয়ন আইন এবং ১৯৯৫ সালের গ্রাম প্রতিরক্ষা দল আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করা হলে বাহিনীর আইনি ভিত্তি সুদৃঢ় হবে এবং পরিচালনা আরও সহজ হবে। এছাড়া তেজগাঁওয়ে পরিত্যক্ত জমিতে আধুনিক কমান্ড সেন্টারসহ নতুন সদর দপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য বিনিময় ও সেন্ট্রাল অপারেশন মনিটরিং নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ