সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদকে (মিষ্টি) পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনার পর ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এছাড়া সাবেক এই ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ নানা বিতর্কের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
পদত্যাগের নির্দেশের বিষয়ে সরকারদলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজান জানান, পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত পরবর্তীতে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

