৫১তম বিশেষ বিসিএসের আবেদন গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ উন্মুক্ত করা হয়, যা আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এর মাধ্যমে প্রার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত) নির্ধারিত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।
আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের জন্য ভ্যাটসহ মোট ২০৫ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি জমাদানের পর ফর্মে আর কোনো ধরনের সংশোধনের সুযোগ থাকবে না বলে পিএসসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ নিউজ