শিক্ষাভাতা বাড়িয়ে এক সন্তানে ১৫০০, দুই সন্তানে ৩০০০ টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বর্তমান দ্রব্যমূল্য ও সন্তানদের পড়াশোনার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের শিক্ষাভাতা বাড়ানোর দাবি উঠেছে। এক সন্তানের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩ হাজার টাকা শিক্ষাভাতা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

৬ অক্টোবর (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে নবম পে-স্কেলসংক্রান্ত একটি পোস্টে এ দাবি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগের পাশাপাশি শিক্ষাভাতাও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন।

পোস্টে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি সন্তানের স্কুল-কলেজের বেতন, বই-খাতা, যাতায়াতসহ শিক্ষা-সংশ্লিষ্ট ব্যয়ও বেড়েছে। ফলে প্রচলিত শিক্ষাভাতা দিয়ে এসব খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

এ কারণে নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় শিক্ষাভাতার হারও পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ