রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করবে, তবে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব যান চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
৫ অক্টোবর (সোমবার) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী জানান, সরকার প্রণীত নীতিমালার আলোকে ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ রাখা হবে। তবে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব যান চলাচল করতে পারবে না। নির্ধারিত সড়ক ও এলাকার মধ্যেই অটোরিকশা চলাচল নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে ধানমন্ডি লেকের উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধানমন্ডি লেককে আরও নান্দনিক করা হবে। লেকের পানির নিচে জমে থাকা ময়লা অপসারণের পাশাপাশি পানির স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

