সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে তিন খাতে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সঙ্গে পাওয়া ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

৬ অক্টোবর (মঙ্গলবার) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের আয়কর রিটার্ন নির্দেশিকায় চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, ঝুঁকি ভাতা, রেশন মানি, সীমান্ত ভাতাসহ ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় অক্টোবরের বেতনের সঙ্গে বাড়তি অর্থ এবং তিন মাসের বকেয়া পাওয়ার কথাও বলা হয়েছে। তবে চলতি আয়কর রিটার্নে বাড়তি বেতন-ভাতার তথ্য দিতে হবে না। গত অর্থবছরে অর্জিত আয়ের ভিত্তিতেই কর নির্ধারণ হবে।

সর্বশেষ নিউজ