শিক্ষকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব, ধৈর্য, মানবিকতা ও অনুপ্রেরণার একটি দীর্ঘ যাত্রা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নানা সমস্যা সামলে তাদের এগিয়ে নেওয়ার বাস্তবতা বহু সিনেমাতেই উঠে এসেছে।
৫ অক্টোবর (সোমবার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের জন্য অনুপ্রেরণাদায়ী ১০টি সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় রয়েছে ডেঞ্জারাস মাইন্ডস, এডুকেটিং রিটা, ফ্রিডম রাইটার্স, স্কুল অব রক, টু স্যার উইথ লাভ, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, ডেড পোয়েটস সোসাইটি, গুড উইল হান্টিং, দ্য পেপার চেজ এবং দ্য ব্রেকফাস্ট ক্লাব।
সিনেমাগুলোতে শিক্ষকের দায়িত্ব, শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক, প্রতিকূল পরিবেশে পাঠদান, সৃজনশীল শিক্ষা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে গিয়ে শেখানোর নানা দিক তুলে ধরা হয়েছে।
বিশেষ করে ডেড পোয়েটস সোসাইটি, ফ্রিডম রাইটার্স ও স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার দেখায়, একজন শিক্ষক শিক্ষার্থীর চিন্তা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ বদলে দিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

