রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় বহিষ্কৃত শাখা ছাত্রদল নেতা আহসান হাবিব রাবি ছাত্রদলের ইউনিটকে হিজড়া ইউনিট বলে মন্তব্য করেছেন।
৫ অক্টোবর (সোমবার) কেন্দ্রীয় ছাত্রদলের বহিষ্কারের বিজ্ঞপ্তি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
আহসান হাবিব লেখেন, বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেওয়া উচিত।
এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিবসহ রাবি ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। একই ঘটনায় আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আবেগের বশে আহসান হাবিব এমন মন্তব্য করেছেন।

