২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

৬ অক্টোবর (মঙ্গলবার) কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে চতুর্থ শ্রেণিতেও ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি জানান, শিক্ষাক্রমের যেসব জায়গায় আরও পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন, সেগুলো ২০২৮ সাল থেকে ধাপে ধাপে করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছে সরকার। ক্রীড়ায় আগ্রহী শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তরিত করে দেশ গঠনে কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চল থেকে মোট ৪০৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

সর্বশেষ নিউজ