১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি, মুসলিম কমিউনিটি, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। এ সময় তাকে বিদায় জানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের ঊর্ধ্বতন নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের কথা রয়েছে। বিভিন্ন ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরের মূল উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া।

এদিকে একই দিনে ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবগামী বাতিল ফ্লাইটের কারণে বিপাকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার দাবি জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এক বিবৃতিতে বলেন, ফ্লাইট বাতিলের কারণে বহু প্রবাসী শ্রমিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আটকে পড়া শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা এবং প্রয়োজন অনুযায়ী টিকিটের অর্থ ফেরতের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ নিউজ