চীনের ঋণ কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগ চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে সার্বভৌম ঋণ ও অন্যান্য ঋণভিত্তিক অর্থায়নের পরিবর্তে ইক্যুইটি বিনিয়োগ, যৌথ উদ্যোগ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার কাঠামো ধীরে ধীরে বদলানো প্রয়োজন। শুধু ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে এমন বিনিয়োগ দরকার, যেখানে বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশীদার হবে এবং ঝুঁকিও ভাগ করে নেবে।

তিনি জানান, সরকার উৎপাদন, অবকাঠামো, শিল্প ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে আগ্রহী। চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আসে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

একই সফরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রতিনিধিদের সঙ্গেও বাংলাদেশের বৈঠক হয়েছে। কৃষি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে অবকাঠামোসহ বিভিন্ন প্রকল্পে চীনা ঋণ গ্রহণ করে আসছে। তবে নতুন নীতিতে ঋণের পাশাপাশি এমন বিনিয়োগ কাঠামোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে দেশের ওপর ঋণের চাপ কমে এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ে।

সর্বশেষ নিউজ