সাত রোগে আর্থিক সহায়তা পেতে নতুন আবেদন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। আগের অর্থবছরে আবেদন করেও যারা অর্থ সহায়তা পাননি, তাদের পুরোনো আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য আইডিএসডিপি সফটওয়্যারে বহু আবেদন জমা পড়ে। তবে কিছু আবেদন অপেক্ষমাণ ছিল।

পরবর্তীতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও আওতা পরিবর্তন করে নতুন নীতিমালা করা হয়েছে। এ কারণে পুরোনো আবেদনগুলো সরাসরি নতুন অর্থবছরে স্থানান্তর না করে নতুন নীতিমালার আলোকে আবার আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সমাজসেবা অধিদপ্তর অপেক্ষমাণ আবেদনগুলো জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে পাঠিয়ে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল।

তবে মন্ত্রণালয় নতুন করে আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছে। ফলে আগের অর্থবছরে আবেদন করেও সহায়তা না পাওয়া রোগীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবার আবেদন করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন নীতিমালার সঙ্গে আবেদনকারীদের তথ্য মিলিয়ে যাচাই করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ