আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার সময়সীমা, নতুন অনুপ্রবেশের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় রোহিঙ্গাদের একটি গ্রাম ছাড়ার সময়সীমা শনিবার (১৭ অক্টোবর) শেষ হচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এ ঘটনায় নতুন করে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি ও সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিভিন্ন রোহিঙ্গা-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম পেজে অভিযোগ করা হয়েছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় রোহিঙ্গাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ এবং বাস্তুচ্যুতদের নিয়ন্ত্রিত শিবিরে নেওয়া হচ্ছে। ১৪ অক্টোবর আরাকান আর্মির প্রধান ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনে রাথেডং এলাকার আহ নাউক পিয়িন গ্রামের রোহিঙ্গাদের ১৭ অক্টোবরের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে বলে ইত্তেফাক জানিয়েছে।

এ ছাড়া ওই গ্রামের ৫১ জনকে অপহরণের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি এখনো আশঙ্কা হিসেবেই বিবেচিত হচ্ছে, নিশ্চিত ঘটনা হিসেবে নয়।

সর্বশেষ নিউজ