জ্বরে মিরাজ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ায় শুক্রবার (১৬ অক্টোবর) দলের অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।

মিরাজের শারীরিক অবস্থা নিয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তিনি খেলতে পারবেন কি না। তবে ম্যাচের আগে মিরাজ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

মিরাজ শেষ পর্যন্ত মাঠে নামতে না পারলে একাদশে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ দলের নতুন মুখ আলিস আল ইসলামের অভিষেকের সম্ভাবনাও তৈরি হতে পারে। সাদা বলের ক্রিকেটে আলিসের দক্ষতার প্রশংসা করেছেন লিটন।

লিটনের মতে, ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে আলিস ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার এটিই উপযুক্ত সময় বলেও মনে করেন অধিনায়ক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মিরাজের শারীরিক অবস্থা দেখে।

সর্বশেষ নিউজ