গণভোটেই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

রাজনৈতিক প্রশ্নের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর মতে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও গণভোটের পর এ বিষয়ে নতুন করে সাংবিধানিক কাঠামোর কথা তোলা যুক্তিসংগত নয়।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, জুলাই সনদের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ন্ত্রণে রাখা। তাঁর অভিযোগ, সংস্কার পরিষদ গঠন না করে গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা করতে গেলেই সংবিধানের ১৪২ অনুচ্ছেদের কথা বলা হচ্ছে। তাঁর ভাষ্য, রাজনৈতিক প্রশ্নের মীমাংসা শুধু সংবিধানের মাধ্যমে হয় না।

এবি পার্টির সাধারণ সম্পাদক মনে করেন, এখন মূল কাজ হওয়া উচিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন। বিষয়টিকে আবার নতুন সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলে তা গণভোটের সিদ্ধান্তকে দুর্বল করতে পারে বলে দাবি করেন তিনি।

সর্বশেষ নিউজ