কারখানায় কাজের সময় লুটিয়ে পড়লেন পোশাকশ্রমিক, সিসিটিভির ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর আগমুহূর্তের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে। রোববার (১৮ অক্টোবর) ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুমি মেশিনে কাজ করছেন। এ সময় এক কর্মকর্তা তাঁর দিকে তেড়ে গিয়ে মেশিনে আঘাত করেন এবং উত্তেজিত আচরণ করেন। কিছুক্ষণ পর সুমি মেঝেতে লুটিয়ে পড়েন।

শ্রমিক সংগঠনের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও সুমিকে ছুটি দেওয়া হয়নি এবং সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা দাবি করেন, সুমি অসুস্থতার কথা জানিয়ে ছুটি চাননি। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মৃত্যুর কারণ ও অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ নিউজ