সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও কর্মীরা নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তাঁদের বিরুদ্ধে শোকজ এবং প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দুলু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা ও উপস্থিতি পরিস্থিতি ঘুরে দেখেন। পরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ এখনো ১০০ শয্যার অনুপাতে রয়েছে। অথচ প্রতিদিন অনেক বেশি রোগী চিকিৎসা নিতে আসেন।

দুলুর ভাষ্য, প্রায় ৯০০ রোগীর বিপরীতে মাত্র ১০০ জনের খাবারের বরাদ্দ থাকা অত্যন্ত অপ্রতুল।

তিনি জানান, হাসপাতালের জনবল ও বরাদ্দ সংকটের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নজরে আনা হবে।

একই সঙ্গে চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

দুলু বলেন, সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে চিকিৎসক না পেয়ে ফিরে না যান, সেটি নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ