ভারত ছাড়ার সরকারি নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ইমরান খান। তাঁর আইনজীবীরা দাবি করেছেন, দেশত্যাগের নির্দেশটি একতরফা, অযৌক্তিক এবং ভুল ধারণার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
শনিবার আদালতে আবেদন করার পর রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
তাঁর আইনজীবীদের বক্তব্য, ইমরানের ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ বা ওসিআই কার্ড রয়েছে এবং ওসিআই কার্ডধারীদের বিক্ষোভ বা মতপ্রকাশে অংশ নেওয়া যাবে না—এমন কোনো স্পষ্ট শর্ত নেই।
হাইকোর্টে দাখিল করা আবেদনে দেশত্যাগের নির্দেশ দ্রুত স্থগিত ও বাতিল করার আবেদন জানানো হয়েছে।
বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠির বেঞ্চে সোমবার এ বিষয়ে শুনানি হতে পারে।
দেশত্যাগের নির্দেশের পর ইমরানকে একটি শোকজ নোটিশও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালত এখন তাঁর ওসিআই মর্যাদা, সরকারি নির্দেশের আইনগত ভিত্তি এবং সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করবেন। শুনানির পরই তাঁর ভারতে অবস্থানের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টতা আসতে পারে।

