‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’: নাহিদকে ইশরাক

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ পাওয়া গেলে মামলা করতে। প্রয়োজনে তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করে কারাগারে চলে যাবেন বলেও মন্তব্য করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এর আগে মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে ইশরাকের কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম আইনের শাসনের বিষয়টি সামনে আনেন।

ইশরাকের অভিযোগ, মাদকের বিস্তার ও এর প্রতিকার নিয়ে আলোচনা না করে তাঁর কর্মকাণ্ডে ফৌজদারি অপরাধ আছে কি না, সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ অবস্থার সমালোচনা করে তিনি নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

পোস্টে ইশরাক দাবি করেন, মাদক দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে তাঁর মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এর একদিন আগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

সর্বশেষ নিউজ