বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

২০২৪ সালের জুলাই-পরবর্তী সময় এবং ২০২৬ সালের নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস। মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য হোম অফিসের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সাম্প্রতিক পরিবর্তনগুলো পর্যবেক্ষণে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে।

চলতি বছরের ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত পরিচালিত ওই মিশনের সদস্যরা সরকারি কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, সাংবাদিক ও গবেষকদের সঙ্গে কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের পর দেশের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। পরবর্তী সময়ে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্থিতিশীল হয়েছে বলে মূল্যায়ন করেছে যুক্তরাজ্য হোম অফিস।

তবে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আইনশৃঙ্খলা, মানবাধিকার পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক পক্ষের কার্যক্রমও প্রতিবেদনে মূল্যায়ন করা হয়েছে বলে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বহুপক্ষের সঙ্গে কথা বলেই ব্রিটিশ প্রতিনিধিদল তাদের পর্যবেক্ষণ তৈরি করেছে।

সর্বশেষ নিউজ