একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো খুলেছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর রয়েছে। নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত বর্তমান দর বহাল থাকবে।
এদিকে রুপার বাজারেও নির্ধারিত মূল্য কার্যকর রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬২৪ টাকা।
বাজুসের ঘোষিত মূল্যের সঙ্গে গহনা তৈরির মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে। ফলে ক্রেতাদের দোকান থেকে চূড়ান্ত দাম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

