কাকলীর কণ্ঠে নজরুলের ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ভক্তিমূলক আগমনী গান ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ডা. কাকলী হালদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুর্গাপূজার আবহকে সামনে রেখে গানটির নতুন সংস্করণে মূল সুর ও ভক্তিমূলক আবেদন অক্ষুণ্ন রাখার চেষ্টা করা হয়েছে।

গানের সংগীত পরিচালনা করেছেন সুমন চৌধুরী ও ইবনে রাজন। মিক্সিং ও মাস্টারিং করেছেন এ বি এম সাজ্জাদুর রহমান।

গানের ভিডিওতে নৃত্যের মাধ্যমে আবেগ ও ভক্তির প্রকাশ ঘটিয়েছেন নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী। ভিডিও পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান রুবেল। ক্যামেরায় ছিলেন খলিল শেখ। সম্পাদনা ও কালার বিন্যাস করেছেন উত্তম সরকার।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, গানটি ইতোমধ্যে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজার সময়ে নজরুলের বহুল জনপ্রিয় আগমনী গানটির নতুন পরিবেশনা শ্রোতা-দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সর্বশেষ নিউজ