দেশে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ ও বিরোধীদল হাত মিলিয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসকগোষ্ঠী এবং দেশে সক্রিয় আরেকটি রাজনৈতিক দল অস্থিরতা তৈরির চেষ্টা করছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমানের এ বক্তব্যের মধ্য দিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী শক্তির ভূমিকা এবং সরকারবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ