তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মহানবমীর দিনে সকাল ৯টায় ঢাকা থেকে সফরে বের হন প্রধানমন্ত্রী। তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীরাও তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সরকারের ও দলের একাধিক নেতা।

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপরও সফরে গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ নিউজ